তথ্যসচিব করোনায় আক্রান্ত

২৪ জুন ২০২০, ০৩:৪৭ PM

© ফাইল ফটো

তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারের করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। বর্তমানে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বলে তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তথ্যসচিব গত ২১ জুন পরীক্ষা করান। মঙ্গলবার রিপোর্ট পাওয়া যায়, এতে পজিটিভ রেজাল্ট আসে।

ওই কর্মকর্তা বলেন, তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

তথ্যসচিবের একান্ত সচিব (পিএস) মো. এনামুল আহসান বলেন, ম্যাডামের করোনার ফল পজিটিভ এলেও কোনো লক্ষণ নেই। তিনি ভার্চ্যুয়ালি অফিস করছেন।

এদিকে কামরুন নাহারের স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের করোনা টেস্ট করা হলে ফল নেগেটিভ বলে জানান তার দপ্তরের এক কর্মকর্তা।

ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতা…
  • ২৩ জুন ২০২৬
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তা চাকরিতে স্থায়ী করল সর…
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬