করোনায় আক্রান্ত হলেন বিএমএ সভাপতি ডা. মহিউদ্দিন

২৩ জুন ২০২০, ০২:২৫ PM

© সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ১১৯ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে তাকে। ডা. মোস্তফা জালাল ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সোমবার (২২ জুন) রাতে শ্বাসকষ্ট হচ্ছিলো তার। পরে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেয়া হয়।

তিনি বলেন, আজ মঙ্গলবার (২৩ জুন) শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রয়েছে। তার ডায়াবেটিস আছে। করোনায় আক্রান্ত হওয়ায় তার কিছু পরীক্ষা করানো হচ্ছে।

হাসপাতালের উপ পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ জানান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে হাসপাতালের নতুন ভবনে চিকিৎসা দেয়া হচ্ছে।

জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের উত্থান সম্ভব নয় : রিজভী
  • ২৩ জুন ২০২৬
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত
  • ২৩ জুন ২০২৬
জাবিতে বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক অনুষ্ঠিত, আর্জেন্টিনা ব…
  • ২৩ জুন ২০২৬
কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল ঢাবির রোকেয়া হলের বাগানমালির
  • ২৩ জুন ২০২৬
ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতা…
  • ২৩ জুন ২০২৬
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬