মুমূর্ষু রোগীকে বাঁচাতে প্লাজমা দিলেন ডা. ফেরদৌস

২২ জুন ২০২০, ০৭:৪১ AM

করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীকে বাঁচাতে প্লাজমা দিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে চিকিৎসা দিতে দেশে আসা ডাক্তার ফেরদৌস খন্দকার! ১৪ দিনের কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়েই ছুটে গেলেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটের ৮ম তলায় প্লাজমা ডোনেশন সেন্টারে প্লাজমা দেন ডাক্তার ফেরদৌস খন্দকার। নিজের ফেসবুক পেইজ থেকে লাইভে এ তথ্য ডা. ফেরদৌস নিজেই জানিয়েছেন।

এ সময় তিনি প্লাজমা দেওয়ার মতো সক্ষম ব্যক্তিদের প্লাজমা দানে এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে রবিবার সকালে ঢাকার ব্র্যাক ট্রেনিং সেন্টার থেকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে ছাড়া পান ডা. ফেরদৌস।

‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তা চাকরিতে স্থায়ী করল সর…
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬
শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই …
  • ২৩ জুন ২০২৬