করোনায় আরও এক শিক্ষকের মৃত্যু

২১ জুন ২০২০, ০১:৫৫ PM

© প্রতীকী ছবি

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাফিউল আলম (৫৯) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গাবতলী উপজেলার হামিদপুরের বাসিন্দা তিনি। সাফিউল আলম গাবতলীর লাঠিগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

আজ রোববার সকালে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খায়রুল বাশার মোমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাফিউল আলম করোনায় আক্রান্ত হয়ে গতকাল শনিবার হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। হৃদরোগের পাশাপাশি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তার মৃত্যু হয়।

তার লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে পাঠানো হবে বলেও জানান তিনি। এদিকে বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান এ তথ্য জানিয়েছেন।

ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতা…
  • ২৩ জুন ২০২৬
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তা চাকরিতে স্থায়ী করল সর…
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬