আসামিকে নিয়ে অভিযানে করোনা আক্রান্ত ওসি, পরে প্রত্যাহার

১৯ জুন ২০২০, ০৫:১০ PM

© সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েও নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ দলবল নিয়ে অভিযানে যান। একটি হত্যা মামলার আসামিকে সঙ্গে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধারে পুলিশ ফোর্সসহ অভিযানে যাওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তার স্থলে থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে।

জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন আজ শুক্রবার (১৯ জুন) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে ওসি সামাদকে প্রত্যাহার করে জেলা সদরের শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী কোভিড-১৯ হাসপাতালে পাঠানো হয়েছে। তার জায়গায় সোনাইমুড়ি থানার ওসির দায়িত্বে এসেছেন ফেনীর পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিন।’

তিনি আরও বলেন, করোনা উপসর্গ দেখা দিলে গত ৯ জুন নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে ওসি আব্দুস সামাদের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। ১৫ জুন তার রিপোর্টে করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।

নিয়ম অনুযায়ী এরপর তার আইসোলেশনে থাকার কথা। কিন্তু সামাদ তা না করে গত ১৭ জুন ঢাকার কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকা থেকে গ্রেফতার হওয়া হত্যা মামলার আসামি মীর হোসেন মীরাকে (২০) নিয়ে সোনাইমুড়ি থানা এলাকায় অস্ত্র উদ্ধারে বের হন বলে জানান পুলিশ সুপার আলমগীর।

পুলিশ সুপার বলেন, একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব হল মানুষকে নিয়ম কানুন মেনে চলতে উদ্বুদ্ধ করা। কিন্তু সামাদ নিজেই নিয়ম ভেঙে কর্তব্যে অবহেলা করেছেন; সেই সঙ্গে পুলিশের ভারমূর্তি ক্ষুন্ন করেছেন। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন রোমেরো, বিশ্বকাপে অনিশ্চিত
  • ১৪ এপ্রিল ২০২৬
নসিমন উল্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
  • ১৪ এপ্রিল ২০২৬
৫ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব ইরানের
  • ১৪ এপ্রিল ২০২৬
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
ঝিনাইদহ সীমান্তে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬