গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

২৩ জুন ২০২৬, ০১:১৯ PM
সংবাদ সম্মেলনে ছেলেকে ত্যাগের ঘোষণা

সংবাদ সম্মেলনে ছেলেকে ত্যাগের ঘোষণা © টিডিসি ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নিজের ছেলেকে ত্যাগের ঘোষণা দিয়েছেন আব্দুল ওহাব শেখ নামের এক ব্যক্তি।

সোমবার (২২ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌড়ঙ্গি এলাকার রাজীব ফার্নিচার নামের একটি দোকানের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

আব্দুল ওহাব শেখ (৬৫) উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার দাবি, ছেলে সজীব শেখের ছাত্রলীগে কোনো সাংগঠনিক পদ-পদবি না থাকলেও তিনি টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল ওহাব শেখ বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। কিন্তু আমার ছোট ছেলে সজীব শেখ সঙ্গদোষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। যদিও তার কোনো পদ-পদবি নেই।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আমি জানতে পারি সে ছাত্রলীগের সঙ্গে যুক্ত। এরপর তাকে অনেক বুঝানোর চেষ্টা করা হলেও সে তার অবস্থান থেকে সরে আসেনি। তাই আমরা পারিবারিকভাবে তাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

লিখিত বক্তব্যে তিনি জানান, এখন থেকে সজীব শেখের কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব আমাদের পরিবারের নয়। তার যাবতীয় কার্যকলাপের দায়িত্ব সে নিজেই বহন করবে।

সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে একটি চক্র: রিজ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আদ-দ্বীন মেডিকেলে নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় দিনে গড়াল শাটডাউন, জামালপুর নার্সিং কলেজে বন্ধ ক্লাস-…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
  • ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬