করোনায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পরিচালকের মৃত্যু

১৮ জুন ২০২০, ০১:৪৫ PM
ফরিদ উদ্দিন আহমেদ

ফরিদ উদ্দিন আহমেদ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তার মৃত্যুতে ইউসিবি পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পর্ষদ ও ইউসিবি পরিবার গভীর শোক প্রকাশ করেছে। 

তিনি এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ফরিদ উদ্দিন আহমেদ ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৯ সালে প্রখ্যাত বহুজাতিক ওষুধ শিল্প সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইনে কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগদান করেন। গ্ল্যাক্সোস্মিথক্লাইনে ৩৯ বছরের কর্মজীবনে ফরিদ উদ্দিন অ্যাকাউন্টস বিভাগ, ইন্টারনাল অডিট বিভাগ এবং সাপ্লাই চেইন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া, তিনি প্রায় দুই দশক আইসিএমএবি এর কোর্স প্রশিক্ষক এবং দুই মেয়াদে আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন।

একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬
সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য: ডিসি সারওয়ার
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় বড় দলগুলো
  • ২৩ জুন ২০২৬