করোনায় মারা গেল ঢামেকের সাবেক সহযোগী অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান

১৭ জুন ২০২০, ০২:০৬ PM

© সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসে ক্রমেই দীর্ঘ হচ্ছে চিকিৎসকদের মারা যাওয়ার তালিকা। কেউ করোনায় আক্রান্ত হয়ে, কেউ আবার উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন। এবার করোনায় মারা গেলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান।

বুধবার (১৭ জুন) সকাল ৮টায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান। তার মৃত্যুতে দীর্ঘদিনের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পক্ষ থেকে দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ শেখ শহীদ উল্লাহর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

দেশে বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আশরাফুজ্জামানের স্মৃতিচারণ করে এসময় তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট শুরুর প্রথম দিকে যে কয়েকজন চিকিৎসক অক্লান্ত পরিশ্রম করে রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন আশরাফুজ্জামান ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ প্লাস্টিক সার্জনকে হারালো।

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬
সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য: ডিসি সারওয়ার
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় বড় দলগুলো
  • ২৩ জুন ২০২৬
দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি…
  • ২৩ জুন ২০২৬