করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়: বিএসএমএমইউ উপাচার্য

১৭ জুন ২০২০, ১২:৫৪ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা পরীক্ষার কিট কার্যকর নয় বলে জানিয়েছেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

আজ বুধবার (১৭ জুন) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি। এর আগে কিটের কার্যকারিতা নিয়ে তার নিকট প্রতিবেদন জমা দেয় কিটটির কার্যকারিতা পরীক্ষায় গঠিত পারফরম্যান্স কমিটি।

গণস্বাস্থ্যের কিট পরীক্ষায় গঠিত পারফরম্যান্স কমিটির নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক শাহিনা তাবাসসুম। বিএসএমএমইউ জানিয়েছে, এ কিট করোনা রোগ শনাক্তে কার্যকর নয়। তবে পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নিতে সহায়ক হবে বলে জানানো হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান সম্প্রতি বলেন, বিএসএমএমইউ থেকে ইতিবাচক রিপোর্ট এলেই দ্রুত নিবন্ধনের পদক্ষেপ নেবেন। প্রচলিত আইনে ফলাফল কারিগরি কমিটিতে পাঠানোর নিয়ম রয়েছে। তবে এ ক্ষেত্রে তিনি সন্তুষ্ট হলে বিশেষ ক্ষমতাবলে একক সিদ্ধান্তে নিবন্ধন করে দেবেন।

গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে তাদের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। গত ২ মে বিএসএমএমইউ কর্তৃপক্ষ ছয় সদস্যের কমিটি গঠন করে। পরে কিট জমা দেয় গণস্বাস্থ্য কেন্দ্র।

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬
সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য: ডিসি সারওয়ার
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় বড় দলগুলো
  • ২৩ জুন ২০২৬
দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি…
  • ২৩ জুন ২০২৬