মসজিদ খুলছে কাতার, তবে বন্ধ থাকবে জুমা

১৭ জুন ২০২০, ১০:০৮ AM

© ফাইল ফটো

বিশ্বে মহামারি করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮২ লাখ ৫৭ হাজার আটশ ৮৫ জন এবং মারা গেছে চার লাখ ৪৫ হাজার নয়শ ৮৬ জন। মহামারির শুরু থেকেই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে করোনা সংক্রমণ দেখা দিলেও দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৭৭ জন। আর তুলনামূলকভাবে মৃত্যুর হার কম, সেখানে এখন পর্যন্ত করোনায় ৮০ জনের প্রাণহানি ঘটেছে।

দেশটিতে ভাইরাসের উপদ্রপে দীর্ঘ তিনমাস বন্ধ ছিল মসজিদগুলো। তবে পরিস্থিতি বিবেচনা করে ১৫ জুন থেকে পাঁচশ মসজিদ খুলে দিয়েছে কাতার সরকার। অবশ্য জনবহুল এলাকার মসজিদগুলো এখনই খুলছে না। আর খুলে দেওয়া মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজ চালু হলেও জুমার নামাজ অনুষ্ঠিত হবে না।

দেশটির সরকার প্রধান লকডাউন শিথিল করলেও বাইরে চলাচলের সময় স্বাস্থ্য সুরক্ষা ও নির্দেশনা মেনে চলতে বলছে। ওয়াক্তিয়া নামাজেও বাড়ি থেকে মুসল্লিদের ওযু করে আসতে বলা হচ্ছে।

এছাড়া মাস্ক পরে নিজের জায়নামাজ নিয়ে যেতে হবে। সেই সঙ্গে মোবাইলে চালু থাকতে হবে এহতেরাজ অ্যাপ। আর নামাজ শেষ করে দ্রুত বাড়ি ফিরে যেতে হবে। আর সরকারি নির্দেশনা ভঙ্গ করলে জরিমানা করা হবে।

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬
সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য: ডিসি সারওয়ার
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় বড় দলগুলো
  • ২৩ জুন ২০২৬
দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি…
  • ২৩ জুন ২০২৬