গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে সেনাবাহিনী

১৫ জুন ২০২০, ০৩:৪৫ PM

© সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১৫ জুন) সকাল ১০টা থেকে কোটালীপাড়া উপজেলা পাবলিক ইনিস্টিটিউশনে এ বিশেষ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশনায় ১০৫ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্সের সহযোগিতায় ১৪ ইস্ট বেঙ্গল কর্তৃক এ বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়।

ক্যাম্পেইন পরিচালনাকারী ইউনিট ১৪ ইস্ট বেঙ্গল এর অধিনায়ক লে. কর্নেল শুভ ইসলাম জানান, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কোটালীপাড়া উপজেলার যে সকল গর্ভবতী মায়েরা বর্তমানে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের আতঙ্ক ও দরিদ্রতার কারণে ডাক্তার দেখাতে হাসপাতালে আসতে পারছেন না, তাদের জন্য এ বিশেষ ক্যাম্পেইনটি পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

কোটালীপাড়া উপজেলার মোট ১২০ জন গর্ভবতী মহিলাকে সামরিক ও বেসামরিক ৫ জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল টিম চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। এ ছাড়া এ সংকটময় মুহুর্তে সকল রোগীর মাঝে ত্রাণ বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬