করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফির শ্বাশুড়ি

১৫ জুন ২০২০, ১০:৫৬ AM

© ফাইল ফটো

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনে আরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার (১৫ জুন) সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আনজুমান আরা।

তিনি বলেন, গতকাল রোববার রাতে মাশরাফি বিন মর্তুজার শাশুড়ির করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। নড়াইল শহরের নিজ বাড়িতে থেকেই তার চিকিৎসা চলছে বলে জানান তিনি।

নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন জানিয়েছেন, নড়াইল ও লোহাগাড়া হাসপাতালে মোট আট জন চিকিৎসক এবং হাইওয়ে পুলিশের ১৪ সদস্যসহ জেলায় মোট ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আট জন চিকিৎসকসহ ২৩ জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন। এছাড়া দু’জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা, প্রতিব…
  • ২৩ জুন ২০২৬
ফুচকার টক পানিতে লুকিয়ে থাকে পেটের অসুখ, বর্ষায় কেন বাড়ে ঝু…
  • ২৩ জুন ২০২৬
সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬