পে স্কেলের দাবিতে এবার কঠোর কর্মসূচির পথে চাকরিজীবীরা

২৯ জানুয়ারি ২০২৬, ০৮:১২ PM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:১২ PM
পে-স্কেল

পে-স্কেল © সংগৃহীত

নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশসহ বিভিন্ন দাবি আদায়ে সরকারকে চাপ দিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে জানানো হয়, আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার’ দাবিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আমন্ত্রণপত্রে আরও উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন জাতীয় ও বিভাগীয় সরকারি দপ্তরসহ আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানানো হলেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সরকারি কর্মচারীদের মধ্যে দিন দিন অসন্তোষ বাড়ছে। দ্রুত গেজেট প্রকাশ না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, কর্মসূচিটি যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও ফটো সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬