করোনার বিরুদ্ধে ফ্রান্সের ‘বিজয়’ ঘোষণা

১৫ জুন ২০২০, ০৯:০৩ AM

করোনার সংক্রমণ কমে যাওয়ায় ফ্রান্সের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। রাজধানী প্যারিসসহ গোটা ফ্রান্স সোমবার থেকে ‘গ্রিন জোনে’ পরিণত হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি একে ফ্রান্সের করোনা প্রতিরোধের ‘প্রথম বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ফ্রান্সের প্রেসিডেন্ট এক টেলিভিশন ভাষণে বলেছেন, ‘মহামারিটির বিরুদ্ধে আমাদের লড়াই এখনো শেষ হয়নি কিন্তু ভাইরাসটির বিরুদ্ধে এই প্রথম বিজয়ে আমি দারুণ খুশি। এর মাধ্যমে আমরা যা শিখলাম আমি তার সবকিছু থেকে শিক্ষা নিতে চাই।’

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, প্যারিসসহ গোটা ফ্রান্সকে আগামী সোমবার (১৬ জুন) গ্রিন জোনে পরিণত হবে অর্থাৎ সারাদেশে সতর্কতা সর্বনিম্ন করা হবে। এরফলে দেশটিতে ক্যাফে এবং রেস্টুরেন্টগুলো সম্পূর্ণরূপে খুলতে পরবে।

ভাষণে ম্যাক্রো বলেন, এই প্যানডেমিকের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি তবে আমি প্রথম জয়ের জন্য আনন্দিত। তিমারি মোকাবেলায় ফ্রান্স এবং ইউরোপকে অন্য দেশের উপর নির্ভরশীলতা কমানোর জন্যও কাজ করবেন বলে ঘোষণা দেন তিনি। বলেন, আমি চাই আমরা যে শিক্ষা পেয়েছি সেটা যেনো কাজে লাগাতে পারি।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, প্রতিবেদন লেখা পর্যন্ত ফ্রান্সে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ২২০ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪০৭ জন। আর সুস্থ হয়ে ফিরেছেন ৭২ হাজার ৮৫৯ জন। গত চব্বিশ ঘণ্টায় দেশটিতে নতুন ৪০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ৯ জনের।

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা, প্রতিব…
  • ২৩ জুন ২০২৬
ফুচকার টক পানিতে লুকিয়ে থাকে পেটের অসুখ, বর্ষায় কেন বাড়ে ঝু…
  • ২৩ জুন ২০২৬
সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬