করোনায় মারা গেলেন সিলেটের সাবেক মেয়র কামরান

১৫ জুন ২০২০, ০৮:১২ AM
বদর উদ্দিন আহমদ কামরান

বদর উদ্দিন আহমদ কামরান © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্ন ইলাহি রাজিউন)। রবিবার (১৪ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এই তথ্য নিশ্চিত করেছেন।

শোক প্রকাশ করে তিনি বলেন, ‘বর্ষীয়ান রাজনীতিক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান মারা গেছেন। তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন ছিলেন। তার ছেলে এখন হাসপাতালে উপস্থিত আছেন। মরদেহ সিলেট নেওয়ার প্রস্তুতি চলছে। সেখানেই সমাহিত করা হবে তাকে।’

গত ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করার পর করোনা পজিটিভ শনাক্ত হন সাবেক মেয়র কামরান। ৭ জুন দুপুরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। এরপর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনাভাইরাস ছাড়াও কামরানের ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যা রয়েছে বলেও জানিয়েছিলেন চিকিৎসকরা।

এর আগে ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী আসমা কামরানকে নিয়ে লন্ডনে যান সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। সেখানে কয়েকদিন অবস্থান করার পর ১৬ মার্চ দেশে ফেরেন তিনি। ১৭ মার্চ রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। ১৮ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন এই বর্ষীয়ান নেতা।

২৭ মে করোনা পজিটিভ শনাক্ত হন বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান। ৫ জুন করোনা শনাক্ত হয় সাবেক মেয়র কামরানের।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬