করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, তাঁর স্ত্রী ও পিএস

১৩ জুন ২০২০, ০৮:০৯ AM

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তাঁর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু নতুন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার পর তাঁদের দুজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয় ।

এ ছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার তাঁদের টেস্ট করা হলে পরেরদিন তাঁদের দেহে কোভিড-১৯ পজিটিভ ফলাফল পাওয়া যায়।

মন্ত্রী, মন্ত্রীর স্ত্রী এবং একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা, প্রতিব…
  • ২৩ জুন ২০২৬
ফুচকার টক পানিতে লুকিয়ে থাকে পেটের অসুখ, বর্ষায় কেন বাড়ে ঝু…
  • ২৩ জুন ২০২৬
সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬