এনআরবি ব্যাংক: পরিচালকের পর এবার মারা গেলেন ম্যানেজার

১১ জুন ২০২০, ১২:১৬ PM

© ফাইল ফটো

নভেল করোনা ভাইরাসে এস আলম গ্রুপ এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালকের মৃত্যুর রেশ না কাটতেই এবার একই ব্যাংকের চট্টগ্রামের লোহাগাড়া শাখার ম্যানেজার মেজবাউল হক আরমান (৪৮) করোনায় মৃত্যুবরণ করেন। বুধবার (১০ জুন) দিবাগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্র ও দিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেজবাউল হক আরমান কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের শাহ আহমদের পাড়া গ্রামের মাস্টার আনোয়ারুল হকের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

জানা যায়, গত রমজান মাসের মাঝামাঝি সময় থেকে অসুস্থ হলেও ডাক্তারের পরামর্শ না নিয়ে অবহেলা করেন তিনি। রবিবার (৭ জুন) কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালে ভর্তি হন। রাত বারোটার দিকে জ্বর ডায়রিয়া শ্বাসকষ্ট তীব্র হলে সোমবার ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়। এর আগে করোনা স্যাম্পল পরীক্ষা করতে দেয়া হয়। তার রেজাল্ট পজিটিভ আসে। করোনার চিকিৎসায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন তিনি। বুধবার দিনগত রাতে ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা আরমান ২০০২ সালে জনতা ব্যাংক দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন।

পরে বিভিন্ন ব্যাংক হয়ে এনআরবি গ্লোবাল ব্যাংক লিংকরোড় শাখায় বেশ কয়েক বছর আগে ম্যানেজার হিসেবে কাজ শুরুর পর মাস ছয়েক আগে লোহাগড়ায় বদলি হন তিনি।

 

৫ লাখ টাকা দান করলেন ডিসি সারওয়ার আলম
  • ২৩ জুন ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ হত্যা মামলায় সাক্ষ্যগ…
  • ২৩ জুন ২০২৬
পুরান ঢাকায় মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববি…
  • ২৩ জুন ২০২৬
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
  • ২৩ জুন ২০২৬