বাবার সঙ্গে রাগ করে মা-সহ ড্যাফোডিল ছাত্রের আত্মহত্যা

১১ জুন ২০২০, ১১:১০ AM

© ফাইল ফটো

বগুড়ার দুপচাঁচিয়ায় বাবার সাথে বাকবিতণ্ডা ও পারিবারিক কলহে মা ও ছেলে এক সঙ্গে বিষপান করে আত্মহত্যার অভিযোগ উঠেছে। মারা যাওয়া ছেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বুধবার বিকালে উপজেলার আমষট্ট গ্রামের বাড়ির কাছে জঙ্গলে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের মাধ্যমে এ ঘটনা ধটে। দুপচাঁচিয়া থানার এসআই জাকির হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরেই তারা উপজেলার আমষট্ট গ্রামের বাড়ির কাছে জঙ্গলে গিয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে মা ও রাতে হাসপাতালে ছেলে মারা গেছেন।

মৃতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট গ্রামের নিতাই চন্দ্র বর্মণের স্ত্রী স্বরস্বতী বর্মণ (৪৭) ও তাদের ছেলে ঢাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র রবীন্দ্র চন্দ্র বর্মণ (২২)।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, দরিদ্র কৃষক নিতাই চন্দ্র বর্মণ মিতব্যয়ী। এ নিয়ে স্ত্রী স্বরস্বতীর সঙ্গে মাঝে মাঝে ঝগড়া হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে। করোনাকালীন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছেলে রবীন্দ্র বাড়িতে আসেন। বাড়িতে খাওয়া-দাওয়া ও সাংসারিক বিভিন্ন বিষয়ে নিয়ে গত মঙ্গলবার থেকে নিতাই চন্দ্র বর্মণের সঙ্গে ছেলে রবীন্দ্রের বাকবিতণ্ডা হয়। তখন মা স্বরস্বতী ছেলের পক্ষ নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করেন।

বুধবার দুপুরেও এ নিয়ে নিতাইয়ের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। বেলা ১টার দিকে মা ও ছেলে বাড়ির কাছে জঙ্গলে গিয়ে একসঙ্গে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। বিষপানের পর দুই জন ছটফট করতে থাকেন। প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের দিকে রওনা দেন। পথেই মা স্বরস্বতী বর্মণ মারা গেলে পুলিশ তার লাশ উদ্ধার করে। ছেলে রবীন্দ্র বর্মণকে হাসপাতালে ভর্তির পর তিনি রাতে মারা যান।

এদিকে দুপচাঁচিয়া থানার এসআই জাকির হোসেন জানান, পারিবারিক কলহে মা ও ছেলে এক সঙ্গে বিষপান করেন। মা হাসপাতালে নেওয়ার পথে ও ছেলে হাসপাতালে ভর্তির পর মারা গেছেন। দুই জনের লাশ মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর লাশ দুটি সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে নিতাই চন্দ্র বর্মণের মেয়ে ডলি রানী বর্মণ দুপচাঁচিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

মার্চের বেতন নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ৩১ মার্চ ২০২৬
ঢাবির পোস্টগ্রাজুয়েট মেডিসিন অনুষদের নতুন ডিন অধ্যাপক সামি …
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু প্রতিনিধির ওপর হামলায় গ্রেপ্তার ১
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি মুক্তিযোদ্ধা, আপনিও জানেন মাননীয় স্পিকার, কিন্তু আওয়াম…
  • ৩১ মার্চ ২০২৬
রামেকে হাসপাতালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৯৮
  • ৩১ মার্চ ২০২৬
৩ বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছে ফার্স্ট হওয়া ঐশি ঢাবিতেই পরীক্ষ…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence