করোনায় বাঁচানো যায়নি পপুলার গ্রুপের চেয়ারম্যানকে

১১ জুন ২০২০, ০৮:২১ AM

© ফাইল ফটো

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রায় তিন সপ্তাহ পর মারা গেলেন পপুলার মেডিকেল কলেজ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার (৬০)। গতকাল বুধবার বিকেলে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তাহেরা আক্তার পপুলার গ্রুপের প্রতিষ্ঠাতা ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচির বাসিন্দা চিকিৎসক মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী। তিনি বগুড়ার একসময়ের বিশিষ্ট ঠিকাদার মখলেসুর রহমানের কন্যা। তাহেরা আক্তার পরিবারের সঙ্গে রাজধানীর বনানীতে বসবাস করতেন। তাঁকে বনানী গোরস্থানে দাফন করা হতে পারে বলে পপুলার গ্রুপ সূত্রে জানা গেছে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া শাখার জনসংযোগ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া জানান, প্রায় তিন সপ্তাহ আগে পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর রাজধানীর ধানমন্ডিতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হৃদ্‌রোগের সমস্যা দেখা দেওয়ায় গতকাল মঙ্গলবার এনজিওগ্রাম করানোর জন্য তাঁকে শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে এরপর তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

৫ লাখ টাকা দান করলেন ডিসি সারওয়ার আলম
  • ২৩ জুন ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ হত্যা মামলায় সাক্ষ্যগ…
  • ২৩ জুন ২০২৬
পুরান ঢাকায় মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববি…
  • ২৩ জুন ২০২৬
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
  • ২৩ জুন ২০২৬