করোনায় মৃতদের ৫৯ শতাংশই ঢাকা বিভাগের

০৯ জুন ২০২০, ০৯:৪২ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৫ জনে; যার ৫৯ শতাংশই ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, মৃতদের মধ্যে ৫৭৬ জনই ঢাকা বিভাগের। এদের মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই মারা গেছেন ২৯৫ জন। আর এই বিভাগস্থ অন্য জেলাগুলোতে মারা গেছেন ২৮১। সে হিসেবে মৃতের ৫৯.০৭ শতাংশই ঢাকা বিভাগের।

এদিকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনন্সিটটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জুন মাসের প্রথম ৯ দিনে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২৫ জন। যা মোট মৃত্যৃুর ৩৩ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ করোনায় সর্বমোট মারা যাওয়াদের মধ্যে ৩৩ দশমিক ৩৩ শতাংশই চলতি মাসের প্রথম ৯ দিনে মারা গেছেন।

আইইডিসিআর এর তথ্যনুযায়ী, গত ৯ দিনে মৃতদের মধ্যে ১৭৯ জনের বয়স ৫১ থেকে ৭০ বছর। ৯৩ জনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। এছাড়া ৮৬ জনের বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে।

৫ লাখ টাকা দান করলেন ডিসি সারওয়ার আলম
  • ২৩ জুন ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ হত্যা মামলায় সাক্ষ্যগ…
  • ২৩ জুন ২০২৬
পুরান ঢাকায় মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববি…
  • ২৩ জুন ২০২৬
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
  • ২৩ জুন ২০২৬