করোনায় আক্রান্ত এমপি রনজিত কুমার, হাসপাতালে ভর্তি

০৯ জুন ২০২০, ০৭:৪৩ AM

যশোর-৪ আসনের সাংসদ রনজিত কুমার রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাত পৌনে ১২টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার দিবাগত রাত ১টার দিকে এমপি রনজিতকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাত পৌনে ১২টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে আমাকে মৌখিকভাবে জানানো হয় এমপি রনজিত কুমার রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এমপির পরিবারকে খবরটি জানিয়ে দেই আমি। এরপর রাতেই এমপি রনজিত কুমার রায়কে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলবে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও চলমান করোনা পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার বলেন, সোমবার রাতে এমপি রনজিত কুমার রায়ের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। বিষয়টি রাতেই তাকে এবং সিভিল সার্জনকে জানিয়ে দেয়া হয়েছে।

৫ লাখ টাকা দান করলেন ডিসি সারওয়ার আলম
  • ২৩ জুন ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ হত্যা মামলায় সাক্ষ্যগ…
  • ২৩ জুন ২০২৬
পুরান ঢাকায় মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববি…
  • ২৩ জুন ২০২৬
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
  • ২৩ জুন ২০২৬