করোনায় ঢাকা উত্তর আওয়ামী লীগ নেতার মৃত্যু

০৫ জুন ২০২০, ১০:৪৮ AM
আজিজুর রহমান বাচ্চু

আজিজুর রহমান বাচ্চু © ফাইল ফটো

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান বাচ্চু মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে চারটায় মিরপুরের রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তাঁর ছোট ভাই আকতার আলহাজ্ব আজিজুর রহমান বাচ্চুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । জানা গেছে, আজ শুক্রবার বাদ জুমা স্বাস্থ্যবিধি মেনে মরহুমের জানাযা ও দাফন সম্পন্ন হবে।

উল্লেখ্য, মিরপুর থানা ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নের্তৃত্ব দেন আজিজুর রহমান বাচ্চু। তিনি ১৯৭৫ সালের ২৮ আগস্ট গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার হন। এ ছাড়াও এক-এগারোর সময় রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন আওয়ামী লীগের এই নেতা।

নবম পে-স্কেল, প্রথম ধাপে শতভাগ বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে অর্…
  • ২৩ জুন ২০২৬
বার কাউন্সিল পরীক্ষায় নিশ্চিত পাসের প্রলোভন, গ্রেপ্তার শফিক…
  • ২৩ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের চাকরির পদ উ…
  • ২৩ জুন ২০২৬
জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অ…
  • ২৩ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬