সিএমএইচে ভর্তি প্রধান বিচারপতি

০৩ জুন ২০২০, ০৯:০৫ PM

© ফাইল ফটো

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন এবং হাসপাতালের কেবিনে থেকেই অন্তত শ’খানেক ফাইলে সই করেছেন।

আজ বুধবার (৩ জুন) বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এক বার্তায় জানান, পুরোনো অ্যাজমার সমস্যার কারণে প্রধান বিচারপতি সিএমইচে ভর্তি হন। চিকিৎসকরা যথারীতি পরীক্ষা করেন এবং দেখেন যে, তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার, তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়।

তিনি আরও জানান, গত দুদিনে প্রধান বিচারপতি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত শ’খানেক ফাইলে সই করেছেন। সুতরাং তার স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই।

নবম পে-স্কেল, প্রথম ধাপে শতভাগ বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে অর্…
  • ২৩ জুন ২০২৬
বার কাউন্সিল পরীক্ষায় নিশ্চিত পাসের প্রলোভন, গ্রেপ্তার শফিক…
  • ২৩ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের চাকরির পদ উ…
  • ২৩ জুন ২০২৬
জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অ…
  • ২৩ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬