করোনা শনাক্তের পরেরদিন মারা গেছেন আ.লীগ নেতা

০৩ জুন ২০২০, ১০:০৯ AM

নিজের শরীরে করোনাভাইরাস শনাক্তের পরেরদিন মারা গেছেন ঠাকুরগাঁওয়ের আওয়ামী লীগ জেলা কমিটির অর্থ সম্পাদক রওশন আলী (৬০)। একইসঙ্গে তার স্ত্রী, ছেলে ও ছেলের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (১ জুন) নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায়, রওশন আলীসহ তার পরিবারের চার জন করোনা আক্রান্ত। পরেরদিন সন্ধ্যা ৭টার দিকে তার অবস্থার অবনতি হলে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।

জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, সোমবার তার পরিবারের চার জনের করোনা শনাক্ত হয়। এরপর বাড়িতে থেকেই তাকে চিকিৎসা চলছিল। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার রাতেই পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

রওশন আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি সাদেক কুরাইশী ও জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের চাকরির পদ উ…
  • ২৩ জুন ২০২৬
জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অ…
  • ২৩ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প মন্তব্য করায় সামরিক ও পারমাণবিক শ…
  • ২৩ জুন ২০২৬
নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেফতার 
  • ২৩ জুন ২০২৬