করোনাভাইরাস

আগের চেয়ে ভালো আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

০২ জুন ২০২০, ০৪:০০ PM

© ফাইল ফটো

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তার অবস্থা আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন হাসপাতলের সিইও আল ইমরান চৌধুরী।

আজ মঙ্গলবার (২ জুন) তিনি বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী করোনা পজিটিভ হয়ে আইসিইউতে রয়েছেন ঠিকই। কিন্তু তিনি ভালো আছেন, আগের চেয়েও স্ট্যাবল রয়েছেন। তিনি হাই ফ্লো অক্সিজেন পাচ্ছেন।

তিনি আরও জানান, তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিতে চাওয়া হয়েছিল কিন্তু তিনি এই হাসপাতালেই থাকতে চেয়েছেন।

প্রসঙ্গত, সোমবার (১ জুন) রাতে মোহাম্মদ নাসিমের করোনা পজিটিভ এসেছে। এর আগে দুপুরে শারীরিকভাবে দুর্বল অনুভব করায় তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ভর্তি করা হয়।

নিয়োগে অনিয়ম, এলপিআরে থাকা ঢাবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বা…
  • ২৩ জুন ২০২৬
৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬