করোনা আক্রান্ত হয়ে প্রথম রোহিঙ্গার মৃত্যু

০২ জুন ২০২০, ০২:০৫ PM

© ফাইল ফটো

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে ৭১ বছর বয়সী বৃদ্ধ এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে ওই রোহিঙ্গার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা।

সামছু-দ্দৌজা বলেন, উখিয়ার কুতুপালং ক্যাম্পের একটি ব্লকে করোনা উপসর্গ নিয়ে ৭১ বছর বয়সী এক রোহিঙ্গা অসুস্থ হয়। পরে ৩১ মে ওই রোহিঙ্গা ঘরে মারা যান। এরপর তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়।

আজ মঙ্গলবার উপসর্গ নিয়ে মারা যাওয়া রোহিঙ্গার করোনা ভাইরাস আক্রান্ত ছিলেন বলে রিপোর্ট আসে। মৃত্যুবরণ করা রোহিঙ্গাকে স্বাস্থ্যবিধি মেনেই দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. তোহা ভূঁইয়া জানান, করোনায় মারা যাওয়ার সংস্পর্শে আসা ৯ জন রোহিঙ্গাকে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

নিয়োগে অনিয়ম, এলপিআরে থাকা ঢাবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বা…
  • ২৩ জুন ২০২৬
৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬