৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃত্যু

২৩ জুন ২০২৬, ০৫:৫৭ PM
মারা যাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা

মারা যাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা © টিডিসি সম্পাদিত

৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ এবং অপরজন মো. সেলিম। দুইজনই বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ উভয় কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকবার্তায় মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ সোমবার (২২ জুন) দিবাগত রাত আড়াইটায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪৯ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের সহকারী পরিচালক মো. সেলিম আজ সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৪ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬