অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগালা

২৩ জুন ২০২৬, ০৫:৫৫ PM
অবৈধ স্যালাইন জব্দপূর্বক ধ্বংস করা হয়।

অবৈধ স্যালাইন জব্দপূর্বক ধ্বংস করা হয়। © টিডিসি ফটো

পাবনায় অবৈধ দু’টি স্যালাইন কারখানায় অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয় ।মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার বাংলাবাজার এলাকার এস.টি. ফুড অ্যান্ড বেভারেজ এবং পৌর এলাকার পাবনা ফুড অ্যান্ড বেভারেজে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ‘দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি অবৈধভাবে স্যালাইন উৎপাদন করে আসছিল। যা মানবদেহের জন্য ক্ষতিকর। অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে উৎপাদিত স্যালাইন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।’

এর আগে একইদিন সকালে বাংলাবাজার এলাকায় ইউনিসাল ফুড বেভারেজ নামের একটি স্যালাইন প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে স্যালাইন তৈরী ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। তবে জরিমানা করা হয়নি।

ট্যাগ: জরিমানা
অগ্রণী ব্যাংক পিএলসিতে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৭ আগস্ট ২০২৬
‘মক্কা প্যাক্ট মুসলিম সমাজের অভ্যন্তরীণ বিষয়, এতে কারো উদ্ব…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএনপির আমলেই ক্যাম্পাসগুলোর ছাত্রসংসদ বন্ধ হয়েছিল: রাকসু জ…
  • ২৭ আগস্ট ২০২৬
সংবাদ সম্মেলনে নেই কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
  • ২৭ আগস্ট ২০২৬
গুমের অধ্যাদেশে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: সারজিস আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে…
  • ২৭ আগস্ট ২০২৬