হবিগঞ্জে সিলিকা বালু জব্দ, ট্রাকচালককে কারাদণ্ড

০৬ জুন ২০২৬, ১২:০৪ PM
অভিযানে বালুভর্তি ট্রাকসহ চালককে আটক করা হয়

অভিযানে বালুভর্তি ট্রাকসহ চালককে আটক করা হয় © সংগৃহীত

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে উত্তলিত সিলিকা বালু পরিবহনের দায়ে এক ট্রাকচালককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় তিন হাজার ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়েছে।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঘনশ্যামপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা অবৈধভাবে উত্তলিত আনুমানিক তিন হাজার ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়। জব্দ করা বালু প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হয়েছিল।

‎পরে শনিবার ভোর চারটার দিকে জব্দ করা বালু একটি ট্রাকে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় বালুভর্তি ট্রাকসহ চালককে আটক করা হয়।

‎আটক ব্যক্তির নাম মো. নূর রহমান। তিনি মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজোড়া গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।

‎পরে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

‎আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১১ লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় নূর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

‎চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান থাকবে।

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9