নেত্রকোনায় দুই ভুয়া চিকিৎসককে জরিমানা 

১০ জুন ২০২৬, ১০:২৪ PM
দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে চিকিৎসক না হয়েও চিকিৎসক পরিচয়ে রোগী দেখা ও চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন) বিকেলের দিকে পৌরশহরের দৌলতপুর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া চিকিৎসক শনাক্তে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানকালে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় মনির আলম সূর্য নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সময়ে আদর্শ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় শাহনাজ ইসলাম মিমি নামে এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, জরিমানাপ্রাপ্ত ওই দুই ব্যক্তি নিবন্ধিত চিকিৎসক নন। তবে তারা নিজেদের নামের আগে-পরে বিভিন্ন ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন। পাশাপাশি আলট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযানের সময় তাদের সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আরোপের পাশাপাশি ভবিষ্যতে কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা ব্যক্তিগত চেম্বারে বসে চিকিৎসাসেবা প্রদান না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬