করোনায় এক দিনে রেকর্ড ৪০ জনের মৃত্যু

৩১ মে ২০২০, ০২:৩৩ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৪০ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আজ রোববার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাসে এ নিয়ে দেশে মোট ৬৫০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ১৫৩ জন। সর্বশেষ ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৪৫ জন।

সর্বশেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪০৬ জন। এ সময়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৭৬ জনের। আর নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২২৯ জনের।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা জানান, দেশে করোনাভাইরাসে আক্রান্তের হার ২১.৪৩ শতাংশ। আর আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১.৩৮ শতাংশ। সুস্থ হওয়ার হার ২০.৭৪ শতাংশ। এ পর্যন্ত ৯ হাজার ৭৮১ জন করোনা থেকে সেরে উঠেছেন।

নিয়োগে অনিয়ম, এলপিআরে থাকা ঢাবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বা…
  • ২৩ জুন ২০২৬
৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬