করোনায় মারা গেলেন গণভবনের পরিচ্ছন্নতাকর্মী

২৯ মে ২০২০, ১০:০৯ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গণভবনের পরিচ্ছন্নতাকর্মী মোসলেম উদ্দিন বেপারী (৬৫) মারা গেছেন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরিদকান্দি গ্রামে আজ শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নিজ বাড়িতে মারা যান তিনি।

তার বাবার নাম হাসমত বেপারী। মোসলেম উদ্দিনের মৃত্যুর বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুশরাত জাহান মিথেন নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, করোনায় মারা যাওয়া মোসলেম উদ্দিন গণভবনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। সাত দিন আগে করোনার উপসর্গ নিয়ে তিনি ঢাকায় নমুনা জমা দেন। একদিন পর তার করোনার রিপোর্ট পজিটিভ আসে।

করোনায় আক্রান্ত হয়ে তার শরীরের অবস্থা খারাপ ছিল, শ্বাসকষ্টও ছিল। এরপরওহাসপাতালে ভর্তি না হয়ে তিনি গ্রামের বাড়ি আসেন। বিষয়টি জানতে পেরে ৪ দিন আগে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোসলেম উদ্দিনকে তার বাড়িতেই আইসোলেশনে রাখেন।

সেখানে আজ শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। বিশেষ ব্যবস্থায় তার মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য জানিয়েছে।

৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬
নবম পে-স্কেল: প্রথম ধাপে শতভাগ বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে অর্…
  • ২৩ জুন ২০২৬