ঢামেক করোনা ইউনিটে ৪৯ জনের মৃত্যু

২৭ মে ২০২০, ০৭:৩১ PM

© ফাইল ফটো

করোনা উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মাত্র চার দিনে ৪৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে। তবে বাকিদের করোনা পরীক্ষা রিপোর্ট পাওয়া যায়নি।

আজ বুধবার (২৭ মে) হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে। গত ২৩ মে বিকাল থেকে আজ ২৭ মে বিকালের মধ্যে তারা মারা যান। করোনা পরীক্ষায় পজিটিভ মৃত পাঁচ জন হলেন, কেরানীগঞ্জের মেহেরুন নেসা (১০০) ও আকতার হোসেন (৫০), নারায়ণগঞ্জের আমেনা খাতুন (৬৩), মুন্সীগঞ্জের আব্দুল জব্বার (৫৬) এবং জাকিয়া সুলতানা (৩০)।

বাকি ৪৪ জন করোনায় আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃতদের মধ্যে আমেনা খাতুন (৬৩) পেশায় চিকিৎসক ছিলেন। একবছর আগে তিনি গাইনি কনসালটেন্ট হিসেবে অবসরে যান।নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন তিনি।

পরবর্তীতে গত ১৯ মে তার অক্সিজেন গ্রহণে সমস্যা হওয়ায় তাকে ঢামেকের করোনা ইউনিটে ভর্তি করা হয়। গতকাল ২৬ মে সকালে মারা যান তিনি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাছির উদ্দীন বলেন, ‘করোনা ইউনিটে মৃত্যুবরণ করা সবাই করোনাবাইরাসে আক্রান্ত নন। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা ভর্তি হয়েছেন। তাদের শ্বাসকষ্ট ও কাশির মতো করোনার উপসর্গ থাকায় সেখানে ভর্তি করা হয়।’

তিনি বলেন, মৃতদের মধ্যে যাদের রেজাল্ট পাওয়া গেছে তাদের বাইরে অন্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। ফল পেলে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা বলা যাবে।’

৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬
নবম পে-স্কেল: প্রথম ধাপে শতভাগ বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে অর্…
  • ২৩ জুন ২০২৬