গায়ক নোবেলের বাবা করোনায় আক্রান্ত

২৬ মে ২০২০, ০৯:০৭ PM

© সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসা তরুণ গায়ক মাঈনুল আহসান নোবেলের বাবা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সপ্তাহ খানেক আগে তার বাবা মোজাফফর হোসেন নান্নু করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

ফরিদপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সাংবাদিকদেরকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে গোপালগঞ্জে নিজ বাসায় পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা থাকছেন তিনি।

তার ছেলে কণ্ঠশিল্পী নোবেল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। মোজাফফর হোসেন নান্নু বলেন, ‘করোনা পজিটিভ আসার পর থেকে আমি আলাদা থাকছি। শরীরিক অবস্থা আগের তুলনায় ভালো। সুস্থ হতে সবার কাছে দোয়া চাই।’

মোজাফফর হোসেন নান্নু গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার ছেলে নোবেল ভারতীয় জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশে পরিচিতি পান।

ঢাবির বিতর্কিত সেই আওয়ামীপন্থী কর্মকর্তা শারমিন সাময়িক বহিষ…
  • ২৩ জুন ২০২৬
এসবিএসি ব্যাংকের সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বা…
  • ২৩ জুন ২০২৬
লাজ ফার্মা নিয়োগ দেবে হিসাবরক্ষক, আবেদন ২২ জুলাই পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তার ঘটনায় মুখ খুলল ভারত 
  • ২৩ জুন ২০২৬
শিক্ষকদের জুন মাসের বেতন কবে, যা বললেন মাউশি ডিজি
  • ২৩ জুন ২০২৬
‘১৯ দিন কেন, ছয় মাস না খেলেও কুমিরটির কিছু হবে না’
  • ২৩ জুন ২০২৬