লাশ রেখে পালিয়ে গেলেন স্বজনরা, দাফন করলেন ইউএনও-ওসি

২৬ মে ২০২০, ০৫:৫৮ PM

© সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর (৪৫) মৃত্যুর পর পরিবার ও তার স্বজনরা বাড়ি থেকে পালিয়ে গেছেন। ঈদের দিন সোমবার (২৫ মে) রাতে উপজেলার পশ্চিম বাছহাটী গ্রামে স্বামীর বাড়িতে ওই নারীর মৃত্যু হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্বাস্থ্য কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়ে তার দাফন করেছেন। আজ মঙ্গলবার (২৬ মে) উপজেলার দাফন কমিটি জানাজা শেষে তাকে কবরস্থ করেন। এ ঘটনায় সেখানকার ১৪টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথায় ভুগছিলেন তিনি। অসুস্থ অবস্থায় পিকআপভ্যানে গত ২৪ মে ঢাকা থেকে বাড়ি ফেরেন ওই নারী। করোনার উপসর্গ নিয়ে তিনি বাড়ি ফিরলেও গোপন রাখেন তার পরিবারের লোকজন।

গতকাল ঈদের দিন সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি। খবর পেয়ে সেখানে যায় উপজেলা প্রশাসন। এছাড়া স্বাস্থ্য সহকারী গিয়ে তার নমুনা সংগ্রহ করেন। পরে লাশ দাফন করা হয়। জানা গেছে, মৃত নারী ঢাকায় ভিক্ষা করতেন।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই নারীকে দাফন করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে রমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

গণহত্যার বিচার না হলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না: নাহিদ
  • ২৩ জুন ২০২৬
সন্তানের শোকে ভেঙে পড়া রামিসার মায়ের পাশে বিএনপির স্বাস্থ্য…
  • ২৩ জুন ২০২৬
৩ দিনের ব্যবধানে এক উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে ২ ইমাম আটক
  • ২৩ জুন ২০২৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৮, আবেদ…
  • ২৩ জুন ২০২৬
মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
ভোলায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ ধসে ট্রাক চালক নিহত
  • ২৩ জুন ২০২৬