উপসর্গ নিয়ে মারা যাওয়া সাবেক এমপি করোনা আক্রান্ত ছিলেন

২৩ মে ২০২০, ১০:২৫ AM

© ফাইল ফটো

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বগুড়ার সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা-বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল (৬৫) করোনা আক্রান্ত ছিলেন। করোনার উপসর্গ থাকায় বৃহস্পতিবার (২১ মে) রাত সোয়া ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগের দিন তার এবং তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (২২ মে) দুপুরে বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে এমপি পুতুল এবং তার পরিবারের পাঁচ সদস্যের রিপোর্টে করোনা পজিটিভ আসে।

বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য জানান। তারা জানান, বগুড়ায় এই প্রথম কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। পুতুলের পরিবারের সদ্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে এবং বাড়ি লকডাউন করা হবে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, আজ বিকেলে বগুড়ার কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা জানাজা শেষে শহরের নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে তার মরদেহ দাফন করেন। এ সময় তার পরিবারের কোনও সদস্য উপস্থিত ছিলেন না।

কামরুন্নাহার পুতুল প্রয়াত এমপি মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় কামরুন্নাহার পুতুল তৎকালীন বগুড়া-জয়পুরহাট জেলার সংরক্ষিত নারী আসনে এমপি মনোনীত হয়েছিলেন।

 

গণহত্যার বিচার না হলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না: নাহিদ
  • ২৩ জুন ২০২৬
সন্তানের শোকে ভেঙে পড়া রামিসার মায়ের পাশে বিএনপির স্বাস্থ্য…
  • ২৩ জুন ২০২৬
৩ দিনের ব্যবধানে এক উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে ২ ইমাম আটক
  • ২৩ জুন ২০২৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৮, আবেদ…
  • ২৩ জুন ২০২৬
মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
ভোলায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ ধসে ট্রাক চালক নিহত
  • ২৩ জুন ২০২৬