করোনায় রাজশাহীতে প্রথম পুলিশ কর্মকর্তার মৃত্যু!

২৩ মে ২০২০, ১০:২২ AM

রাজশাহীতে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোশারফ হোসেন (৫৬) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ্ত্যু হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, অনেকটা সুস্থ ছিলেন তিনি। বৃহস্পতিবার (২১ মে) পরীক্ষায় তিনি পজেটিভ শনাক্ত হন। শুক্রবার প্রথমে তিনি পুলিশ লাইন হাসপাতালে যান। সেখান থেকে রামেক হাসপাতাল যান। এর পর বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে রাজশাহীর খিষ্ট্রিয়ান হাসপাতালের আইসোলেশন সেন্টার ভর্তি করা হয়। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১৭ মে তিনি নওগাঁ থেকে রাজশাহীর চণ্ডিপুর ভাড়া বাসায় আসেন। এখানেই অবস্থান করছিলেন।

নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, ১৭ মে থেকে ছুটিতে গিয়ে তিনি বাড়িতে ছিলেন। তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে তিনি শুনেছেন। এরপর হাসপাতালে ভর্তি হন। কিন্তু রাতেই তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেন রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সুবেদার পদ মর্যাদায় কর্মরত ছিলেন। তার অফিশিয়াল পদবী এসআই সশস্ত্র। তিনি ডেপুটেশনে নওগাঁয় কর্মরত ছিলেন। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। পরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

 

হাদি হত্যার বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে: জামায়াত আমির
  • ২৩ জুন ২০২৬
বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার 
  • ২৩ জুন ২০২৬
মার্কেট নির্মাণ করছে, তাই চাঁদা দিতে হবে—ব্যবসায়ীকে তুলে নি…
  • ২৩ জুন ২০২৬
দুই-তৃতীয়াংশ আসন কীভাবে পেয়েছেন, রাষ্ট্রীয় সাক্ষী পাওয়া গেছ…
  • ২৩ জুন ২০২৬
ক্ষতিকর স্যালাইন উৎপাদনকারী ২ কারখানাকে জরিমানা ও সিলগালা
  • ২৩ জুন ২০২৬
রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী
  • ২৩ জুন ২০২৬