ভ্যাকসিন আসার আগেই প্রাকৃতিকভাবেই ধ্বংস হবে করোনা

১৮ মে ২০২০, ০৮:১৭ AM

বিশ্বে ভ্যাকসিন আসার আগেই প্রাকৃতিকভাবে করোনাভাইরাস ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক সাবেক ক্যান্সার বিশেষজ্ঞ এবং বাকিংহাম মেডিক্যাল স্কুলের ডিন ক্যারোল সিকোরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, যেকোনও ভ্যাকসিন তৈরি হওয়ার আগেই এই ভাইরাসটি স্বাভাবিকভাবে ধ্বংস হয়ে যাওয়ার সত্যিকারের সম্ভাবনা রয়েছে।

ক্যারোল সিকোরা লিখেছেন, আমরা প্রায় সর্বত্রই ভাইরাসটির একই ধরনের বৈশিষ্ট্য দেখছি- আমাদের প্রতিরোধ ক্ষমতা ধারণার চেয়েও বেশি বলে আমার সন্দেহ হয়। তবে আমাদের ভাইরাসটির বিস্তার ধীরগতি রাখা দরকার। যদিও এটি আপনা-আপনি ধ্বংস হয়ে যেতে পারে।

তার এই মন্তব্য নিয়ে টুইটারে ব্যাপক আলোচনা শুরু হওয়ার আরেকটি টুইট করে বক্তব্য পরিষ্কার করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক এই কর্মকর্তা।

তিনি বলেছেন, এটি আমার ব্যক্তিগত সর্বোচ্চ মতামত।

তিনি শুধুমাত্র সম্ভাব্য একটি দৃশ্য তুলে ধরেছেন। যা বর্তমানের অজানা পরিস্থিতিতে সম্ভব হতে পারে। তবে এই বিজ্ঞানী বলছেন, আসলে শেষ পর্যন্ত নিশ্চিত কি হবে সেটি কেউই জানেন না। লোকজনকে সামাজিক দূরত্বের বিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে রোববার পর্যন্ত বিশ্বের করোনায় মারা গেছেন ৩ লাখ ১৩ হাজারের বেশি মানুষ।

লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬