জবির ছাত্রী হলে পানির ফিল্টার দিল জকসু

২৩ জুন ২০২৬, ১০:১১ PM
ছাত্রী হলে জকসুর ফিল্টার হস্তান্তর

ছাত্রী হলে জকসুর ফিল্টার হস্তান্তর © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রীদের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলে পানির ফিল্টার দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুর ২টায় হল সংসদ ও হল প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে ফিল্টারটি হস্তান্তর করা হয়।

জকসু নেতৃবৃন্দরা জানান, শিক্ষার্থীদের বিশুদ্ধ ও ঠান্ডা পানির সুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে হলের আবাসিক শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তারা। 

এ বিষয়ে জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন থেকে বাংলাদেশে প্রচণ্ড গরম পড়ছে। চারদিকে গরমে শিক্ষার্থীরা হাঁসফাঁস করছে। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে ৬০০ সিট থাকলেও এখানে ১২০০ জন শিক্ষার্থী অবস্থান করেন। প্রচণ্ড গরমের মাঝে আসলে তাদের জন্য নিরাপদ এবং ঠান্ডা পানির ব্যবস্থা খুবই কম। যার কারণে দীর্ঘদিন থেকে হল সংসদ এবং হলের বোনেরা আমাদের কাছে এ বিষয়ে দাবি করে আসছিল। অবশেষে আমরা একজন সাবেক ভাইয়ের মাধ্যমে একটি ফিল্টার ম্যানেজ করে আমরা হল সংসদ এবং হল প্রভোস্টের কাছে হস্তান্তর করি। আমরা প্রত্যাশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা কিছুটা হলেও উপকৃত হবেন, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আসলে এ কাজগুলো তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের করার কথা। বিশ্ববিদ্যালয় প্রশাসনই এগুলো করবে, শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো প্রশাসন এগুলো করছে না দেখেই আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হচ্ছে। তবে আমরা প্রত্যাশা করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু হল না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে পানির প্রচুর সমস্যা রয়েছে ক্যাম্পাসে, এই সমস্যাগুলো আইডেন্টিফাই করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, ইনশাআল্লাহ।"

এ সময় উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আঞ্জুমান আরা এবং জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ও শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইব্রাহীম খলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল বোর্ড, দেখ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই সপ্তাহে শনাক্ত ৯
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9