খালেদা জিয়া প্রতিষ্ঠা করায় জবি অবহেলিত ছিল, অথচ বিএনপি আমলে বাজেট আরও কমেছে

১৫ জুন ২০২৬, ০৭:১০ PM
বাজেট বৈষম্যের প্রতিবাদে জকসুর মানববন্ধন

বাজেট বৈষম্যের প্রতিবাদে জকসুর মানববন্ধন © টিডিসি ফটো

২০২৬-২০২৭ অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) নিয়ে ইউজিসির বাজেট বৈষম্যের প্রতিবাদ ও বাজেট বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ বলেন, গতবছরের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ বছরের বাজেট কমেছে। বৃদ্ধির পরিবর্তে কেন কমলো এর জবাব আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রের কাছে চাই।

জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বক্ষেত্রে অবহেলিত ছিল। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বর্তমান সময়ে জবি বেশি বাজেটের দাবিদার। কিন্তু এ অর্থবছরে বাজেট কমেছে যা দুঃখজনক, বর্তমান সরকারের নিকট অনুরোধ, বাজেট পুনর্বিবেচনা করে দ্বিগুণ করা হোক।

জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সময়ে বলা হতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় খালেদা জিয়া প্রতিষ্ঠা করায় সরকারের ক্ষোভ আছে, যার ফলে সবদিক দিয়ে জবি অবহেলিত। আমরা আশা করেছিলাম বিএনপি সরকারের আমলে হয়ত জবির উন্নয়ন হবে, কিন্তু উল্টো এ বছর বাজেট আরও কমেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জবিতে ২টি হলের ব্যবস্থা করা হলেও এ সরকার জবির উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।

জকসুর এজিএস মাসুদ রানার সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলে জকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা: সুখীমন খাতুন, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) ১৮৬ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব বাজেট প্রদান করা হয়। দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেটের অংশ হিসেবে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

 

ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9