আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ জুন পর্যন্ত

২৩ জুন ২০২৬, ১০:২২ PM
৩ পদে ৩ কর্মী নিয়োগে আবেদন চলছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে

৩ পদে ৩ কর্মী নিয়োগে আবেদন চলছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে © টিডিসি সম্পাদিত

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৪ ও ২০তম গ্রেডে ৩ পদে ৩ কর্মী নিয়োগে ২১ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল;

১. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল/সার্জেন্টদের অগ্রাধিকার দেওয়া হবে;

*সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও

২. পদের নাম: চিকিৎসা সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*নার্সিং ডিপ্লোমা বা সমমানের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট/কর্পোরাল মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে অগ্রাধিকার দেওয়া হবে;

*সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ৭ জুলাই পর্যন্ত

৩. পদের নাম: লিফট অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*লিফট চালনায় দক্ষতা থাকতে হবে;

*সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: আরএফএল গ্রুপে বড় নিয়োগ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: ঢাকা;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের ১০ সেট আবেদনপত্র আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে;

আবেদন ফি—

রেজিস্ট্রার, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা সেনানিবাস এর অনুকূলে ৫০০ টাকা ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা সেনানিবাসের  ঠিকানায় আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুন ২০২৬;

আবেদনের যোগ্যতা, দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

সূত্র: আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অফিশিয়াল ওয়েবসাইট

১০ ম্যাচ, ৪ বছর ধরে বড় টুর্নামেন্টে গোলহীন রোনালদো
  • ২৩ জুন ২০২৬
উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের টেকনিক্যাল সমীকরণ: ট্যাকটি…
  • ২৩ জুন ২০২৬
গণ বিশ্ববিদ্যালয়ে একই মঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
  • ২৩ জুন ২০২৬
ফিনিক্সের মত ফিরবেন চিরচেনা ছন্দে ফিরবেন রোনালদো?
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপজয়ী অধিনায়ক থেকে কোচদের অভিজাত ক্লাবে ইতালিয়ান কিংব…
  • ২৩ জুন ২০২৬
পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল, 'কুইক রেসপন্স ট…
  • ২৩ জুন ২০২৬