শের-ই বাংলা মেডিকেল থেকে পালিয়েছে করোনা সন্দেহভাজন যুবক

১৬ মে ২০২০, ০৫:৩৬ PM

© ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে থাকা এক যুবক পালিয়েছেন।

পালিয়ে যাওয়া ওই যুবকের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তুলাতলী গ্রামে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি ও কাশি নিয়ে গত ১২ মে ওই যুবক শেবাচিমের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত কি না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ১৩ মে মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়। রিপোর্ট হাতে পাওয়ার আগেই কৌশলে ওই যুবক পালিয়ে যান।

দেখুন: পালানোর চেষ্টা করলে করোনা রোগীকে গুলি করে হত্যার নির্দেশ

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন জানান, শুক্রবার দুপুরে আইসোলেশন ওয়ার্ড থেকে কৌশলে সবার চোখ ফাঁকি দিয়ে ওই রোগী পালিয়ে যান।

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিভিন্ন পদে চাকরি, আবেদন …
  • ২৩ জুন ২০২৬
এআই যুগে গবেষণার সততা বজায় রাখার আহ্বান যবিপ্রবি উপাচার্যের
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা সেই কৃষ…
  • ২৩ জুন ২০২৬
জবির ছাত্রী হলে পানির ফিল্টার দিল জকসু
  • ২৩ জুন ২০২৬
মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদ…
  • ২৩ জুন ২০২৬
জিপিএ-৫ না পাওয়ায় শ্রমিক ভিসায় মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত …
  • ২৩ জুন ২০২৬