কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রথম করোনা রোগী শনাক্ত

১৪ মে ২০২০, ০৯:০০ PM

© বিবিসি

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দু’জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ১০ লাখ রোহিঙ্গার আবাসস্থল শরণার্থী শিবিরগুলোতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেলো।

রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক ডা. তোয়াহা ভুঁইয়া জানিয়েছেন, আজ ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ওই পরীক্ষায় দু’জন করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, আক্রান্ত দু’জনের সংস্পর্শে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে, এমন প্রায় এক হাজার ৯০০ জনকে আলাদা করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

অন্যদিকে আক্রান্ত দু’জনের একজনকে আন্তর্জাতিক সংস্থা মেডিসিন উইদাউট বর্ডারস এবং অন্যকে আন্তর্জাতিক শরণার্থী সংস্থার তত্ত্বাবধানে আইসোলেশনে রাখা হয়েছে।

দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরুতেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। ক্যাম্পে অনেক ছোট জায়গায় প্রায় দশ লাখ রোহিঙ্গার বসবাসের কারণেই এ উদ্বেগ তৈরি হয়েছিলো।

এ উদ্বেগ থেকেই গত ৪ মার্চ ক্যাম্প আংশিক ও ১৪ মার্চ থেকে পুরোপুরি লকডাউন করে দেয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬