করোনার টিকা আসতে আরও ১৬ মাস সময় লাগতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১২ মে ২০২০, ০৯:৫৮ AM

© ফাইল ফটো

প্রাণঘাতী নভেল করনাভাইরাসের টিকা আসতে আরও ১৬ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস। সোমবার ( ১১ মে ) জাতিসংঘের আর্থ-সামাজিক পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, করোনাভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা শুরু হয়েছে গত জানুয়ারি মাসে। এ কাজে আরও ১০ থেকে ১৬ মাস সময় প্রয়োজন। এ সংক্রান্ত গবেষণার কাজে প্রয়োজনীয় অর্থের জোগান দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ এই কাজে ৮০০ কোটি ডলারের যে বাজেট দিয়েছে তা যথেষ্ট নয়।

টেড্রোস আধানম এমন সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাজেট নিয়ে এ তথ্য জানালেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংস্থাকে দেয়া আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছেন।

এদিকে ট্রাম্প দাবি করছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের সঙ্গে আঁতাত করে করোনাভাইরাস সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্বকে দেরিতে জানিয়েছে। এই ভাইরাস যে মানুষ থেকে মানুষে ছড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা ২২ জানুয়ারি নিশ্চিত করে। ট্রাম্প দাবি করছ্নে, সংস্থাটি আরও আগে বিষয়টি বিশ্বকে জানাতে পারত।

অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬