সশস্ত্র বাহিনীতে করোনা আক্রান্ত ৩৪৫, মৃত্যু ৬

১২ মে ২০২০, ১০:০৭ AM

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ৩৪৫ সামরিক-অসামরিক সদস্য এবং তাদের পরিবারের সদস্য ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে ছয়জন এরই মধ্যে মারা গেছেন। যাদের চারজন অবসরপ্রাপ্ত। তাদের বয়স ৭০ বছরের বেশি। অন্য দু'জন কর্মরত সেনাসদস্য; যারা প্রত্যেকেই অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

এদিকে আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর ৮৮ আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ নিজ আবাসস্থলে প্রত্যাবর্তন করেছেন। ভর্তিরত অন্য সব রোগীও সুস্থ আছেন। দেশে করোনা সংক্রমণ শুরুর সঙ্গে সঙ্গেই আক্রান্ত সশস্ত্র বাহিনী সদস্যদের চিকিৎসা ব্যবস্থার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ঢাকাসহ দেশের সব সেনানিবাসের সিএমএইচগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রাধিকৃত সদস্য ও তাদের পরিবারের সদস্যদের করোনাভাইরাস পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে (এএফআইপি) তিনটি এবং অন্যান্য সেনানিবাসে অবস্থিত সিএমএইচে ১০টি আরটি-পিসিআর মেশিন বিদ্যমান আছে।

বিবৃতিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত এএফআইপিতে নিজস্ব ব্যবস্থাপনায় তিন হাজার ১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া সব সিএমএইচে পর্যাপ্ত পরিমাণ পিপিই, মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ওষুধপত্রসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জাম মজুদ রয়েছে।

পাশাপাশি সিএমএইচগুলোতে সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে।

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬