করোনা উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেলের সাবেক পরিচালকের মৃত্যু

১২ মে ২০২০, ০৮:৩৮ AM

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) সাবেক পরিচালক ডা. মীর মাহবুবুল আলমের (৭২) মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে প্রখ্যাত এই চিকিৎসক মঙ্গলবার ভোররাত ৩টা ২৫ মিনিটে সিওমেকে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. মীর মাহবুবুল আলম দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস ছাড়াও ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। এ অবস্থায় বুধবার কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

ডা. মীর মাহবুবুল আলমের করোনার উপসর্গ দেখা দেয়ায় চারবার তার নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।

ডা. মীর মাহবুবুল আলম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সাইন্সের ডিনও ছিলেন।

অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬