জ্বর হলে করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার নির্দেশনা

০৯ মে ২০২০, ০৭:২৪ PM

© ফাইল ফটো

কারো জ্বর হলে তার করোনাভাইরাস পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু টেস্ট করারও নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শনিবার সিভিল সার্জনদের সাথে ভিডিও কনফারেন্সে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিভিল সার্জন ও সংশ্লিষ্টদের এসব নির্দেশনা প্রদান করা হয়।

এতে বলা হয়েছে জেলা ও উপজেলা উভয় হাসপাতালে গত বছর থেকেই ডেঙ্গু কর্ণার চালু করা হয়েছে। সে কারণে সকলকে এ বিষয়ে একটি টিম প্রস্তুত করে রাখতে ব্রিফিং-এ বলা হয়।

ব্রিফিং-এ সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক শাহনীলা ফেরদৌসী প্রমুখ।

ভিডিও কনফারেন্সে জানানো হয়, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি দেশের ৬৪ জেলাতেই ডেঙ্গু কিট বিতরণ করেছে। এরপর কারো কিটের প্রয়োজন দেখা দিলে কর্মসূচি থেকে সরবরাহ করা যাবে এবং কেউ ইচ্ছা করলে নিজ অর্থায়নে সংগ্রহ করতে পারবেন।

ভিডিও কনফারেন্সে জানানো হয়েছে, ডেঙ্গু বিষয়ক একটি ভিডিও ইতোমধ্যে তৈরি করা হয়েছে এবং তা শিগগিরই পাঠানো হবে। এ ভিডিওটি স্থানীয় ডিস চ্যানেল ও হাসপাতালে প্রচারের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে।

যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬