যবিপ্রবি’র পরীক্ষায় ১৫ জনের করোনা পজেটিভ, আইইডিসিআরে নেগেটিভ!

০৯ মে ২০২০, ০৯:২২ AM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে পজেটিভ হওয়া ঝিনাইদহের ৭ চিকিৎসক-নার্সসহ ১৫ রোগীর দ্বিতীয় দফা রিপোর্ট ঢাকার আইইডিসিআর থেকে নেগেটিভ এসেছে। শুক্রবার (৮ মে) দুপুরে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য জানান।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালের স্বাস্থ্যকর্মীসহ ১০ জন করোনায় আক্রান্ত হন বলে জানা যায়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো নমুনায় তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। কিন্তু বেশিরভাগেরই কোনো উপসর্গ না থাকায় তাদের নমুনা আবারও সংগ্রহ করে দ্বিতীয় দফায় ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। শুক্রবার আসা সাতজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। দুই দিনের ব্যবধানে সংগ্রহ করা নমুনায় রিপোর্ট পাল্টে যাওয়ায় উদ্বিগ্ন ভুক্তভোগীরা।

তবে দুই ল্যাব থেকে দুই প্রকার রিপোর্ট আসার সঠিক কারণ জানাতে পারেননি জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, এটার অনেক কারণ থাকে। কানেকশন বা ট্রান্সপোর্টে নিয়ে যাওয়া অনেক কিছুর ব্যাপার থাকে। এছাড়া ভাইরোলোজির যারা তারা এ ব্যাপারে ভালো বলতে পারবে।

গত ২৮ এপ্রিল আক্রান্তদের দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো ১৫ টি নমুনার সবগুলোই নেগেটিভ আসে বলে জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, ১৫ জনের যাদের জানানো হয়েছিল করোনা পজেটিভ তাদের কেউই করোনায় আক্রান্ত নন।

সনাক সদস্য আমিনুর রহমান টুকু বলেন, মেশিনের কোনো ত্রুটি থাকতে পারে বা পরীক্ষা-নিরীক্ষা করেছে তাদের ভুল হতে পারে। তবে তাদের সতর্ক হতে হবে।

জেলার স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ পর্যন্ত জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৬০৩ টি। যার মধ্যে ফলাফল পাওয়া গেছে ৩১৯ টির।

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬