প্রতিদিন করোনা পরীক্ষা করা হবে ডোনাল্ড ট্রাম্পকে

০৮ মে ২০২০, ০১:৪৬ PM

© ফাইল ফটো

মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এক পরিচারক আক্রান্ত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে। সাবধানতা অবলম্বনে এখন থেকে প্রতিদিন যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শরীরেও ভাইরাসটির উপস্থিতি আছে কিনা, তা পরীক্ষা করে দেখা হবে। বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্প নিজেই প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা হবে বলে জানান।

তিনি কোভিড-১৯ থেকে সুরক্ষা নিশ্চিতে ব্যাপক ও ধারাবাহিক পরীক্ষার উপরও জোর দেন বলে সিএনএন জানিয়েছে।

পরিচারক আক্রান্ত হওয়ার পর ট্রাম্পের শরীরে কোভিড-১৯ শনাক্তে পরীক্ষা হলেও তার ফল ‘নেগেটিভ’ আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কেবল ট্রাম্পই নয়, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের শরীরেও নতুন করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে বৃহস্পতিবার সকালে নিশ্চিত করে হোয়াইট হাউস।

“ট্রাম্প ভালো আছেন, তিনি সুস্থ,” বলেছেন হোয়াইট হাউসের এক উপদেষ্টা।

পরে ওভাল অফিসে ট্রাম্প বলেন, করোনাভাইরাস শনাক্তে পরিচারকের দেহে আগের দফা পরীক্ষা ও যে পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি মিলেছে তার মধ্যে ‘অনেক দিনের’ ব্যবধান ছিল। আক্রান্ত এ পরিচারক যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য। তার সঙ্গে মেলামেশার পরিমাণ ‘খুবই কম ছিল’ বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। পরিস্থিতিকে ‘খানিকটা অদ্ভূত’ হিসেবে অভিহিত করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ট্রাম্প মহামারী মোকাবেলায় মার্কিনিদের লড়াকু মনোভাবেরও প্রশংসা করেছেন। “আমরা সবাই লড়াকু। আমি, আপনি, সবাই,” বলেছেন তিনি।

দেশটিতে শুক্রবার সকাল পর্যন্ত ১২ লাখ ৫৬ হাজারের বেশি মানুষের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭৫ হাজার।

বেতন কমাতে বলায় অভিভাবকদের গালাগাল, সন্তানদের স্কুল থেকে তা…
  • ২৯ এপ্রিল ২০২৬
হিশামের বিরুদ্ধে ১৫ দিন আগেই অভিযোগ দেন লিমন, ব্যবস্থা নেয়ন…
  • ২৯ এপ্রিল ২০২৬
ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট…
  • ২৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থ…
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই ইরানের জন্য কেন ‘ট্রেড করিডর’…
  • ২৯ এপ্রিল ২০২৬