শ্বাসকষ্টে ভোরের কাগজের সাংবাদিকের মৃত্যু

০৭ মে ২০২০, ১১:২৩ PM

© ফাইল ফটো

দৈনিক ভোরের কাগজের অপরাধ বিষয়ক প্রতিবেদক আসলাম রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আজ বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ঢামেক হাসপাতালে সঙ্গে থাকা আসলাম রহমানের সহকর্মী ইমরান জানান, তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ায় আসলামকে শান্তিবাগের বাসা থেকে জরুরি ভিত্তিতে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলেন।

এরপর তাৎক্ষনিক তাকে ঢামেকে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত আসলাম রহমান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।

বিশ্বমঞ্চে হাইতির চমক, মরক্কোকে স্তব্ধ করে ১০ মিনিটেই এগিয়ে…
  • ২৫ জুন ২০২৬
ম্যাচ শুরুর ৭ মিনিটেই ভিনির গোল
  • ২৫ জুন ২০২৬
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সামনে ঐতিহাসিক ‘হাফ সেঞ্চুর…
  • ২৫ জুন ২০২৬
কানাডাকে হারিয়ে গ্রুপ সেরা সুইজারল্যান্ড, শেষ ৩২-এ দুই দলের…
  • ২৫ জুন ২০২৬
কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬